সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা ভালোবাসায় স্মরণ করেন বায়ান্নর ভাষা শহীদদের।
বায়ান্নর ৭৩ বছরে এসে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে, বন্দরনগরী চট্টগ্রামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে, দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন, নগরীর মেয়র।

লালমনিরহাটে প্রথম প্রহরে নগরীর থানা রোড় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন সকল শ্রেণীপেশার মানুষ।
যশোরে কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। ফুলে ফুলে ভরে উঠে, উৎসবমুখর শহীদ মিনার প্রাঙ্গন।
কুমিল্লায় টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে, পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় মহান একুশে উদযাপিত হয়েছে। নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদসহ সংশ্লিষ্ঠরা।

রাত সাড়ে ১১টা থেকে রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। উপস্থিত ছিলেন প্রশাসকসহ রংপুরবাসী।
এছাড়াও, জয়পুরহাট, নাটোর, মৌলভীবাজার, মেহেরপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, নেত্রকোনা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, খাগরাছড়ি, শরীয়তপুর, নরসিংদী, রাঙ্গাবালী, নারায়নগঞ্জসহ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এনএ/


