বিজ্ঞাপন

তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। একমাত্র তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব হবে। খবর এনডিটিভির

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

সম্মেলনে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনও লাভ নেই। তবে আমি এখনই বলে দিতে পারি, আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদি এই প্রশাসন (বাইডেন প্রশাসন) আর এক বছর থাকত, তাহলে আপনি নিশ্চিতভাবেই যুদ্ধের মধ্যে থাকতেন। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসে গেছি।

তিনি আরও বলেন, যদিও আমেরিকা সরাসরি কোনও যুদ্ধে অংশ নেবে না। তবু এই ধরনের সংঘাত বাঁধলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেরা এসব যুদ্ধে জড়াব না, কিন্তু আমরা অন্য যে কারও চেয়ে শক্তিশালী হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি না, এমন কিছু ঘটবে।

এনএ/

দেখুন: দেশের উন্নয়নে বিশ্ব ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন