মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ দেশের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের সমাবেশে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘ব্রিকস দেশগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। তাই যখন আমি এসেছিলাম, তখন আমি প্রথমেই বলেছিলাম যে, যে কোনো ব্রিকস দেশ ডলার ধ্বংস করার কথা উল্লেখ করলে তাদের উপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্রিকস দেশগুলো মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করছে। তারা আমদের ডলার ধ্বংস করার চেষ্টা করছে। নতুন মুদ্রা তৈরির চেষ্টা চালায় তারা। তার হুমকির মূল লক্ষ্য মূলত জোটের ৫ দেশ রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।’
যে পাঁচটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে সেগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
প্রসঙ্গত, ব্রিকস জোটভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে গত কয়েক বছরে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করলে ডলারের মান কমে যেতে পারে। সেই কারণেই এত চিন্তিত ট্রাম্প।
এনএ/


