২৫/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গত ১৫ বছরে ফ্যাসিস্টরা সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে: অ্যাটর্নী জেনারেল

বিগত ১৫ বছরের ফ্যাসিস্টরা এদেশের সাড়ে ৪ হাজার বেশি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন এ্যার্টনী জেনারেল এ্যাড. মোঃ আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এ্যার্টনী জেনারেল বলেন, যাদের হত্যা করা হয়েছে তাদের অপরাধ ছিলো তাঁরা গণতন্ত্র চেয়েছিলো, ভোটের অধিকার চেয়েছিলো। ২ হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না।

এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীর চুড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন।

‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এনএ/

দেখুন: ঘরে বসেই পিংকির আয় বছরে ৩০ লাখ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন