২৮/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া পৌর এলাকার মোল্লা হোটেলের সামনে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত এক শিশু এবং মাইক্রোবাসের চালককে বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে লালপুরের গ্রিনভ্যালি পার্কে শিক্ষা সফরে আসা একটি বাস ফিরে যাবার সময় বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছায়। ওইসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় মাইক্রোবাস এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ ৪ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাসে ডাকাতি: নাটোরের বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন