বিজ্ঞাপন

নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত কারা

জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) নামে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এতে নিয়ন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদে সব দলের নেতারা। 

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। অনুষ্ঠানে দলের নাম, লোগো, মনোগ্রাম এবং পতাকা প্রকাশ করা হতে পারে।

এই রাজনৈতিক দলটির উদ্বোধনী আয়োজনে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। এ ছাড়া সেখানে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

দলটির অন্যতম প্রধান নেতা এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আগামীকাল সারা বাংলাদেশ থেকে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের আমন্ত্রণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এনসিপির নেতারা যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬টি রাজনৈতিক দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়া, ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ১৪ দলের শরিক দলগুলো এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় নাগরিক পার্টির এই উদ্বোধনী অনুষ্ঠানে।

এনএ/

দেখুন: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে আছেন কারা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন