32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দাম কমল এলপি গ্যাসের

ভোক্তাপর্যায়ে দাম কমল এলপি গ্যাসের। ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

অন্যদিকে, ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।


উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের মূল্য বিশ্লেষণ করে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন