27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুই-এক দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে : বাণিজ্য উপদেষ্টা

আগামী দুই-এক দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ-কালের মধ্যে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে।’

সয়াবিন তেলের দামবৃদ্ধি নিয়ে করা অপর প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পামওয়েল তেল সরকার নির্ধারিত দামের থেকে ২৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ষাট শতাংশ পামওয়েল। বাজারে তেলের দাম একইসঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।’

এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজালরোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ‍শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

বিজ্ঞাপন

পড়ুন : রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন