ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে রুশ হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে। এই হামলা শুক্রবার গভীর রাতে সংঘটিত হয় এবং এতে আটটি আবাসিক ভবন ও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। শহরটি ডোনেটস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত, যা বর্তমানে রাশিয়ার দখলে। হামলার পর, প্রথমে আঘাত হানার সময় লাগা আগুন নেভানোর চেষ্টা চলাকালে জরুরি প্রতিক্রিয়াকারীদের উপর দ্বিতীয় হামলা চালানো হয়, যা হামলার ভয়াবহতা আরো বৃদ্ধি করে।

এর আগে, বৃহস্পতিবার রাতে রুশ হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছিল ইউক্রেন।
এই হামলা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে শিশুদের মৃত্যুর কারণে। গত শনিবার, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলের পোকরোভস্ক শহরে ১১ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু। নিহতদের মধ্যে ৩ থেকে ১৭ বছর বয়সী পাঁচ শিশু রয়েছে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফিলাশকিন জানান, হামলার সময় একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র পোকরোভস্কে আঘাত হানে এবং বর্বরোচিত এই হামলায় ১১ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে পাঁচটি শিশু ছিল, যারা শুধুমাত্র যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ডেনিস ব্রাউন এই হামলার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি আমাকে সত্যিই আতঙ্কিত করেছে। বিশেষ করে শিশুদের মৃত্যু আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করেছে।”
এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে, ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার সাথে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনের স্থায়ী শান্তির জন্য তার প্রচেষ্টাকে পুনর্নিশ্চিত করেছে।
পড়ুন: এবার ট্রাম্প আড়াই লাখ রুশ ইউক্রেনীয়কে ফেরত পাঠাচ্ছেন
দেখুন: এখন কী হবে জেলেনস্কি কিংবা ইউক্রেনের? |
ইম/


