২৪/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চানখারপুলে ৭ জনকে হত্যা: কনস্টেবল নাসিরুল কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ৭ জনকে হত্যার ঘটনায় কনস্টেবল নাসিরুল কে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, সাভারে ইয়ামিন কে গুলি করে  হত্যার ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুথানে রাজধানীর সাভারে ৫ আগষ্ট একদিনেই নিহত হয় ৬৮ জন। আসহাবুল ইয়ামিন কে গুলি করে এপিসি থেকে ফেলে দেয়ার ভিডিও মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।

এদিকে চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ ৭ জন কে হত্যার ঘটনায় কনস্টেবল নাসিরুল কে আদালতে হাজির করলে কারাগারে প্রেরনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে ট্রাইব্যুনালে শেখ হেলাল, তালুকদার আব্দুল খালেক,  শেখ তন্ময় ও হাবিবুন নাহার সহ ১২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভ্যুথানে খুলনা শহরে গুলিবিদ্ধ নাঈম শিকদার।

এনএ/

দেখুন: গফরগাঁওয়ে চিকিৎসককে প্রকাশ্যে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন