বিজ্ঞাপন

ঝিনাইদহে যুবলীগ সভাপতির বিরুদ্ধে যৌতুকের মামলা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী শবনম মুস্তারী। ঝিনাইদহ আদালতে তিনি মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে ডব্লিউ/এ ইস্যু করার নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল।

শিবলী নোমানী কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মোমিন মৌলভীর ছেলে। তিনি দেশে সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।

মামলার এজাহারে শবনম মুস্তারী উল্লেখ করেছেন, ২০০৮ সালের ১৬ এপ্রিল তাদের বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। বিবাহের সময় যৌতুকের কোনো কথাবার্তা ছিল না। হঠাৎ ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। যৌতুকের ৫ লাখ টাকা দিতে অস্বীকার করলে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে বাবার বাড়িতে থাকা শুরু করেন। এরপর ২০২৪ সালের ১২ ডিসেম্বর তাদের বাড়ি আসে। স্ত্রীর মর্যাদায় স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে সেখানেও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে সে।

শবনম মুস্তারী জানান, তিনি একটি যৌতুকবিরোধী আইনে মামলা করেছেন। এখনো মামলা চলছে। মামলা করার পর থেকে বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে শিবলী নোমানী একটা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। সেটি গ্রহণ করিনি।

তবে এ ব্যাপারে অভিযুক্ত শিবলী নোমানীর মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

শিবলী নোমানীর বিরুদ্ধে শিবির নেতা আবুজর গিফারী হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সে বিগত সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এনএ/

দেখুন: ভুল ব্যাক্তিকে সাজা দেয়ার অভিযোগ বিচারকের বিরুদ্ধে! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন