ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (১৩ মার্চ) সকালে ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিম সমস্যা নিয়ে কথা বলেন।

এ সময়ে ঝিনাইদহ পুলিশ মোহাম্মদ মনজুর মোরশেদ,বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।
পড়ুন : দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু
দেখুন : ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |
ইম/


