বিজ্ঞাপন

নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে এবং নেত্রকোনা পৌরশহরে সার্কিট হাউজ মোড়ে কার কবিরাজি চিকিৎসার সেবার দোকান রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

তিনি জানান, পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এরআগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধর্ষণ করেছে প্রতিবন্ধী কিশোরীকে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন: ধারাবাহিক ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদেনারী সংগঠনের মানববন্ধন

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন