নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মো. ইলিয়াছ হাওলাদার দুর্গাপুর থানায় দায়ের করা মামলার আসামি বলে জানায় পুলিশ।
আজ শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এরআগে, ইলিয়াছ হাওলাদারকে গত শুক্রবার ভোর রাতে পৌর শহরের ডাকুমারা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি জানান, রাজনৈতিক মামলায় ইলিয়াছ হাওলাদারকে তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এনএ/


