০২/০৩/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়া আহসান আমার নসিবে ছিল: জয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই ভিন্ন চরিত্রে নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তোলেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিনি অনন্য।

বিজ্ঞাপন

অন্যদিকে, শাহরিয়ার নাজিম জয় দুই দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পর্দায় অভিনয়, নির্মাণ এবং উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তবে তার অন্যতম বড় গুণ হলো, তিনি সবসময় অকপটে নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন তা প্রকাশ করেন।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এই সিরিজে তার সহশিল্পী হিসেবে আছেন শাহরিয়ার নাজিম জয়।

নিজের ফেসবুকে জয় লিখেছেন, শেষ কাজ করেছিলাম তার সাথে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হল। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য।এরপর জিম্মি। কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জয়া আহসান আমার নসিবে ছিল।

জানা গেছে বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়কে।

জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।

জয়া আহসানের বিপরীতে ‘জিম্মি’-তে দেখা যাবে ইরেশ যাকেরকে। এছাড়াও, রুনা লায়লা চরিত্রে জয়া অভিনয় করেছেন। আশফাক নিপুন পরিচালিত এই সিরিজটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

এনএ/

দেখুন: ভারতে সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন জয়া আহসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন