বিজ্ঞাপন

সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলা

ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট ওবায়দুর মাসুম। মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে হামলার ওই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।


ঘটনার বিবরণ দিয়ে ওবায়দুর মাসুম জানান, মঙ্গলবার সকালে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন তিনি। মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে পরিবহন শ্রমিকরা মারধর করছে।


“তা দেখে মোটরসাইকেল থামিয়ে আমি ছবি তোলার জন্য মোবাইল বের করি। আর লোকটাকে কেন মারছে তা জানতে চাই। এরপর তারা আমার ওপর চড়াও হয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও বেশ কয়েকজন আমাকে ঘিরে ধরে। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে চারপাশ থেকে কিল, লাথি, ঘুষি দিতে থাকে।”


“এক পর্যায়ে সাহায্যের জন্য সেখানে থাকা দুজন পুলিশের কাছে দৌঁড়ে যাই। তারাও দূরে সরে যায়। সেখান থেকে কোনোমতে বের হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। এ ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তবে বেশি আঘাত পেয়েছি ঘাড়ে।”


সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিআরইউ। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।


ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, ওবায়দুর মাসুমের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।

পড়ুন: সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি সাংবাদিকদের

দেখুন: “সাংবাদিক আমার গায়ে হাত দিয়েছে, সমাজকেই ক্ষমা চাইতে হবে” |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন