২৬/০২/২০২৬, ১৩:০০ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৫ মার্চ গণহত্যা দিবসে আলোক প্রজ্জ্বলন ও আলোর মিছিল

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় দোসর দের দ্বারা ২৫ মার্চ রাতে সংগঠিত গণহত্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখা।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোণা পৌরশহরে সাতপাই কালিবাড়িস্থ জেলা কার্যালয় থেকে আলোর মিছিল শুরু হয় এবং নেত্রকোণা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের এসে শেষ হয়। পরে অপরাপর সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে একত্রে আলোক প্রজ্জ্বলন করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নে সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল ২৫ মার্চ গণহত্যায় জড়িত সকলের বিচার এবং এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানান।

এনএ/

দেখুন: ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা: সংসদে নিন্দা প্রস্তাব পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন