০১/০৩/২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি। সিন্ডিকেট রয়ে গেছে। তিনি বলেন, দেশের ৭২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দুবেলা খায়।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, চেম্বার অব কর্মাসের পরিচালক দেলোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, চেম্বার অব কর্মাসের পরিচালক আওলাদ হোসেন, নাজমুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ আরো অনেকে।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, এ টাকা বাংলাদেশে থাকলে দেশের মানুষের উপকার হতো।’

তিনি আরও বলেন, ‘বর্তমানের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। এ দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ঠিক করবেন। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।’

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন