বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বিজয়ীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজয়ীর ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে পুরান বাজারের বিভিন্ন এলাকায় প্রকৃত সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ ৫৫টি পরিবারের মাঝে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এসব উপহারসামগ্রী তুলে দেন । ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাউল, ভাতের চাল, আলু, সেমাই, চিনি,সয়াবিন তেল, গরম মশল্লা, পেয়াজ, রসুন, আদা।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, আজকের এই আয়োজন আমার শ্বশুর বাড়ির মুরব্বিদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজয়ী। মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। তাই আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায়।

এ সময় উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক এডভোকেট রফিকুজ্জামান রনি, সামাজিক সংগঠক আশিক খান, জাতীয় ফুটবল টিমের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান স্বপন, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, এলাকার সুধীজনসহ টিম বিজয়ী।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ রোববার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন