১২/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগনকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠ করার লক্ষে নূন্নতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। করাণ এই সংষ্কারের প্রথম দাবি ছিলো বিএনপির।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদিকদের সাথে মতবিনিময় তিনি একথা বলেন।

বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়,তারপর সংস্কার চায়। অথবা সংষ্কার চায়না নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগনের মাঝে।

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগনের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর,সেটা যেই দল হোকনা কেন। যারা সংষ্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি সন্মান করি। তবে তারা যদি জনগনের বাহিরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করতে পাড়বেনা।

গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন,গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ট ব্যবস্থা শাশনের জন্যে রাষ্ট্র পরিচালনার জন্যে। এখানে কোন রাজনৈকিত দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে উঠে তাহলে জনগনেই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমান আওয়ামী লীগ।

এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন