২৬/০২/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার কুদালের আঘাতে চাচা নিহত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার কুদালের থাকা বাঁশ দিয়ে বুকে আঘাতে চাচা হাবিবুর রহমান (৪৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত হাবিবুর রহমান উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে ভাতিজা তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃতদেহের ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমানের সাথে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে খলায় (ধান শুকানোর জায়গা) ধান শুকানোকে কেন্দ্র করে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কুদালে থাকা বাঁশের অংশ দিয়ে ভাতিজা তারাব নূর ভুক্তভোগীর বুকে আঘাত করেন।

এতে ভুক্তভোগী আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একই দিন আনুমানিক রাত ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষনা করেন। তবে প্রাথমিকভাবে মৃতদেহে আঘাতের চিহ্ন সনাক্ত করতে পারেনি পুলিশ।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আজ (শুক্রবার) হাসপাতাল মর্গে মৃতের ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনায় অনেক সময় হার্ট এ্যাটাকে মৃত্যুর কারণ হতে পারে।

হার্ট এ্যাটাক না আঘাতে মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

পড়ুন : কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, নারীসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন