ঈদের সরকারি ছুটি গতকাল শেষ হলেও, শুক্রবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শেষ হয় নি ঈদের আমেজ। ঈদের পঞ্চম দিনেও দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদনকেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়।
দর্শনার্থীরা বলছেন, বছরের অন্যান্য সময় ফুসরত না মেলায় ঈদের ছুটিকেই পুরোপুরি কাজে লাগাচ্ছেন তারা।
এদিকে, সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় ছোট সোনামনিদের সঙ্গে নিয়ে এসেছেন বাবা-মা। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে শিশুদের আনন্দের যেন শেষ নেই।
অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও প্রিয়জনের সঙ্গে হৈ-হুল্লোড়ে মাতেন সব বয়সী মানুষ।
কক্সবাজারেও পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা আনন্দ-উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগরতীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে পাচ্ছেন নোনাজলে।
যানজট মুক্ত নগরীতে স্বস্তিতে একদন্ড ঘুরতে পেরে খুশি নগরবাসী।
বিজ্ঞাপন


