২৬/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেয়েকে ধর্ষণ মামলায় পিতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পিতার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত পিতা আলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর ইউনিয়নের ফাড়ংপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করলে আলাল উদ্দিনকে কারাগারে প্রেরণ করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।

এর আগে গত ২৫ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে, ১৫ বছর বয়সী মেয়েকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুড়ি ঠেকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিনের পরে একই রকম ভয়ভীতি প্রদর্শন করে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতো অভিযুক্ত পিতা। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি ধর্ষণের স্বীকার হওয়া কিশোরী মেয়ে।

তবে ঘটনার প্রায় কয়েক মাস যেতেই মেয়ের শরীরের পরিবর্তন দেখা দেয়। গর্ভবতী মেয়েদের মতো বারবার বমিসহ অন্যান্য সমস্যা দেখা দিলে বাবা দুর্গাপুর ফারিহা ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারে। এরপর কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে সকলের অজান্তে গর্ভপাত ঘটায়।

গর্ভপাত ঘটানোর পরে মেয়ে শারীরিকভাবে একটু সুস্থ্য হওয়ার হয়। আবারও মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায় তার বাবা। ভুক্তভোগী বিষয়টি তার বড় বোনকে জানায়। এরপরই ধর্ষণের বিষয়টি পরিবারের অন্যান্য মা সহ অন্যান্যদের জানাজানি হয়।

এ দিকে ধর্ষণের বিষয়টি জানাজানির পর থেকেই অভিযুক্ত বাবা আলাল উদ্দিন গা ডাকা দিয়ে আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের মা বলেন, এ ঘটনা আমার বড় মেয়ের কাছ থেকে শুনছি। আমি এইসব নিয়ে কথা বলতেও পারি নাই কোনদিন। আমাকেসহ ভুক্তভোগী মেয়েকে চোরের মতো মারধর করতো। এ ঘটনার সাথে আমার সতিনও জড়িত আছে। তিনি এর বিচার চান।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পরেই তাঁকে ধরতে বিভিন্ন কায়দায় অভিযান শুরু করেছি। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০), তৎসহ ৩১৩ দঃ বিঃ ১৮৬০, (পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ) মামলার গ্রেফতারকৃত আলাল উদ্দিন এজাহারনামীয় আসামিম। আইনি প্রক্রিয়া শেষে আজ (শুক্রবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।

বিজ্ঞাপন

পড়ুন : যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোনায় পিতা-পুত্র আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন