মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টায় গাংনী বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামি এম এ খালেককে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসাবে এম এ খালেককে আদালতের সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, রাশেদুজ্জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখে সন্ত্রাস দমন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ২০। এই মামলায় এজাহার নামীয় ১৬৩ ও অজ্ঞাত ৫০-৬০ জন আসামি রয়েছে।
পড়ুন : মেহেরপুরের বাতাসে যেন আগুনের হল্কা, তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি


