১০/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে : পার্থ

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে তা পজেটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ শনিবার দুপুরে ভোলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ঢাকা সিটির সাবেক মেয়র মরহম নাজিউর রহমান মঞ্জুর কাল রবিবার ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।

এ সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। পার্থ বলেন, এই ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার,গণঅভূথ্যানের সরকার। এটা জনগনের ভোট দ্বারা নির্বাচিত সরকার না। তবে জনগণের সরকার। এই সরকার যাতে ফেইল না করে,এই সরকারের পাশে দাড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগনের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। আমরা সেই ভাবেই ইউনুস সাহেবকে সাহায্য করে যাচ্ছি। তার পাশে আছি। ইউনুস সাহেব বার বার বলছেন, আমরা শুনছি নির্বাচন ডিসেম্বরে হবে। কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। যদি বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে এক মত হয়। তিনি আরো বলেন, আমি এটা বিশ্বাস করতে চাই নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। প্রয়োজনীয় সংস্কার হবে। যে গুলো হবে না সেগুলো ভবিষ্যৎ জনগনের যে সরকার হবে,তারাই করবে।

আন্দালিব রহমান পার্থ আরো বলেন, আগের যে কোন সময়ের চেয়ে বিজেপি অনেক শক্তিশালী। জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাবো। এ সময় উপস্থিতি ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মোতাছিম বিল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ। এর আগে দলীয় হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় র‍্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান ডাকাত গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন