বাংলাদেশ সেনাবাহিনী রাজবাড়ী ক্যাম্পের অভিযানে পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সেনা ক্যাম্প কর্তৃপক্ষ ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার সময় রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা (সুজন পাড়া) কবরস্থান এলাকায় তল্লাশি অভিযান চালায়।
তল্লাশীকালীন সময়ে ১টি রিভলভার, ৪ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। পরে নিকটস্থ একটি তালাবাদ্ধ ঘর হতে ২টি রামদা, ৩টি ধারালো ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়েছে। তবে সেনাবাহিনীর এই সফল অভিযানে রাজবাড়ীর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
পড়ুন : রাজবাড়ীতে জামায়াত নেতা পরিচয় দিয়ে ঘর তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


