০১/০৩/২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস-এর উদ্যোগে ঈদ শোভাযাত্রা

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস-এর উদ্যোগে বিশাল ঈদশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের রথখলা ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শহরের ছয়টি এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা গিয়ে রথখলা ময়দানে সমবেত হয়। ছয়টি অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে কর্মসূচি ঘোষণা করে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস। এরমধ্যে পূর্বাশা ক্লাব সংলগ্ন হযরত আবু বকর (রা.) অঞ্চল, নিউটাউন বিওসি মোড় সংলগ্ন হযরত বেলাল (রা.) অঞ্চল, বত্রিশ ইউভার্সেল হল সংলগ্ন হযরত আলী (রা.) অঞ্চল, গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ সংলগ্ন হযরত ওমর (রা.) অঞ্চল, পুরাতন স্টেডিয়াম সংলগ্ন (বটতলা) হযরত ওসমান (রা.) অঞ্চল ও উকিলপাড়া মোড় সংলগ্ন হযরত আনাস (রা.) অঞ্চল।

বিজ্ঞাপন


বিকাল তিনটার দিকে ছয়টি অঞ্চল থেকে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাগুলো গিয়ে মিলিত হয় রথখলা ময়দানে। প্রতিটি অঞ্চল থেকে দুই সহস্রাধিক করে প্রায় ১৫ হাজার কর্মী-সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন শোভাযাত্রার সমন্বয়কারী রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিহাব, আলী আজগর ভূঁইয়া কনক, কাজী শফিকুল হক বাবু, আবুল কালাম আজাদ, এহতেশামুল হুদা মুনাব্বী প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।

পড়ুন : কিশোরগঞ্জে বিএনপি নেতাকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন