২৫/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
22.4 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

মেহেরপুরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,

মরদেহটি আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পড়ুন :আলগামন উল্টে মৎস্যচাষী নিহত

দেখুন : মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন