বিজ্ঞাপন

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫২০ গ্রাম হিরোইন ও ৫ লক্ষাধিক টাকা উদ্ধার

মেহেরপুরের শহরে মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আহ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মাদক ও অর্থ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মিয়াপাড়া এলাকার চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০), এবং একই এলাকার নুরুল ইসলাম (৪৫)। চঞ্চল হোসেন মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে এবং মহিরউদ্দিন কিয়ামউদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে চঞ্চল ও মহিরউদ্দিনের বাড়ি থেকে হিরোইন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

মেহেরপুরে ঘটনাস্থলেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।

অন্য চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন: মেহেরপুরে মাদকসহ এক কারবারি আটক

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন