বিজ্ঞাপন

রাজশাহীতে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

ফিলিস্তিনে মুসলিম জনগণের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিজ্ঞাপন


বিক্ষভ সভার পর নগরীর সিএন্ডবি মোড় হতে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদী মিছিল আরম্ভ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তাগণ ফিলিস্তিনি মুসলিমদের উপর ইজরাইলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর মোড়ে হয়ে আবারো সিএনডবি মোড়ে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।

এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় সমাবেশ করেছে রাবি ছাত্রদল।

এছাড়াও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল। বেলা ১১টায় সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোনাদিঘীর মোড় সাহেব বাজার জিরোপয়েন্টে কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট জলিল বিশ্বাসের মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

পড়ুন: দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত

দেখুন: সোলেমান হাজারী এখন  

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন