26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলখানার পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় এ মরদেহ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন তারা ৷ এরপর স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্ত্রের জন্য প্রেরণ করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন বলেন, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর। কিশোরের পড়নে ছিলো শুধুমাত্র একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। আমরা লাশ ময়নাতদন্ত্রের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হচ্ছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

নিহতের পরিচয়ের বিষয়ে তিনি বলেন, কিশোরের কোন পরিচয় পাওয়া যায়নি। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারনা ছেলেটি মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে। আশেপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।

পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

দেখুন: ৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন