১২/০২/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাড়ী থেকে আটক হলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক নাহার

এবার নিজ বাড়ী থেকেই আটক হলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাহার বেগম(৫০)। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

৯ এপ্রিল বুধবার এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম।

স্থানীয়রা জানান, নাহার বেগমকে সোমবার রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকার ভূঁইয়া বাড়ি থেকে আটক করে। যদিও তার বিরুদ্ধে পূর্বে কোন মামলা ছিলো কিনা তা অবগত নই। নাহার বেগম হচ্ছেন চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি ঝিনু ভূঁইয়া বাড়ির মহসিন ভূঁইয়ার স্ত্রী এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে চাঁদপুর ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন,

নাহার নামের এই নেত্রী গোপনে দলকে সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলো। গোপন সংবাদে খবর পেয়ে দ্রুত তাকে আমরা আটক করতে সক্ষম হই। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে প্রেরণ করেছি।

পড়ুন: রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ-রেলী অনুষ্ঠিত।

দেখুন: মেসির বাড়ির উপর দিয়ে বিমান ওড়ে না কেন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন