২৭/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোনার নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

বুধবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে। পরে কিছু দূরে বারড়ী থেকে বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশ থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইউনুছ খান বাদী হয়ে অজ্ঞাতাদের আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নেত্রকোনার

নেত্রকোনার এ ঘটনায় র‍্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে।

তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনায় ওজিবুরের সংশ্লিষ্টটার প্রমাণ পায় র‍্যাব। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব ১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওজিবুরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার ওজিবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: নেত্রকোনায় ৪ ইউনিয়ন চেয়ারম্যান অপসারিত, নতুন প্রশাসক নিয়োগ

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন