২৭/০২/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে মাদরাসা সুপারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

চাঁদা না পেয়ে নেত্রকোনার সদর উপজেলায় গরদী ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল খালেক খানকে মারধর ও লাঞ্চিতের ঘটনায় মানববন্ধন করেছে ওই মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঘন্টাব্যাপী প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা।

মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়া, ফারুকসহ সাত-আট জন মিলে তারা সুপারকে শাটের কলার ধরে টেনে হিছড়ে মেরেছে এবং লাঞ্চিত করেছে। অভিযুক্তদের বিচার না হওয়া পযন্ত তারা ক্লাশ করা থেকে বিরত থাকবেন।

মানবন্ধন শেষে মাদরাসা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অপরাধীদের বিচারের দাবিতে মাদরাসার মাঠে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

উল্লেখ, গত মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়ার নেতৃত্বে ছয়টি মোটরসাইকেল যোগে আসেন সাত থেকে আটজন। পরে তারা মাদারাসার অফিসে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবী করে সন্ত্রাসী কায়দায় বেদড়ক মারধর করেন সুপার আব্দুল খালেক খানকে টেনে হিছরে বের করে দেন এবং অফিস কক্ষ তালাবদ্ধ করে দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর ভুক্তভোগী সুপার আব্দুল খালেক খান ওইদিন থানায়, উপজেলা নিবাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন।

পড়ুন: নরসিংদীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

দেখুন: নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শণার্থীর উপচেপড়া ভিড় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন