১২/০২/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের মুন্সিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ টি দোকান পুড়ে ছাঁই, নিঃস্ব ব্যবসায়ীরা

চাঁদপুরের মতলব দক্ষিণ মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আরও কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ( ১১ এপ্রিল) ভোরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভয়াবহতা এতটাই ছিল যে ফায়ার সার্ভিসের সহায়তা ছাড়া এটি নেভানো সম্ভব হয়নি।

আগুনের সূত্রপাতের পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমে ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে যায় এবং আরও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, পোশাক ও ইলেকট্রনিক্স,পাইপ ফিল্টার, কনফেকশনারি সামগ্রীর দোকান ছিল, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমাদের সবগুলো দোকান মালামালে ভরপুর ছিল। দোকান ও মালামাল মিলে কয়েক কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরা নিস্ব হয়ে গেলাম। আমাগো পুঁজি ও জীবনের সবকিছুই আগুনে পুড়ে গেছে। আমরা সরকারি সাহায্য কি পামু?

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান,চাঁদপুর ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।আমরা আসার ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফার্সেমী,টিনের দোকান,হার্ডওয়ার,মুদি দোকান,ফলের দোকান,স্বর্নের দোকানসহ ৮/১০ টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা কার্যকর অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মুন্সিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন।

উল্লেখ্য, গেল ২০ ফেব্রুয়ারী এই বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পুনরায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেলো।

পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, তিন দিনে ২৬ জনের মৃত্যু

দেখুন: পরিণতি হবে ভয়াবহ সতর্ক করলো ই’রা’ন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন