১৭/০২/২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০২/২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। মাসুদের ভাই মাহফুজুর রহমানের দাবি, ব্যবসায়ের দুই লাখ টাকা নিতে তাকে ছুরিকাঘাত করেছে শান্তা।

ওসি মিজান বলেন, বুধবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেয়া হয়েছিল। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।

নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ এভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে মাসুদ শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হয় মানুদ। তখন শান্তা ফোন করে মাসুদকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোরাজুড়ি করলে মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

পড়ুন : ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন