২৭/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঘোড়ায় চড়ে কলমাকান্দা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে ঘোড়ায় চড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী শুভ নববর্ষের শুভেচ্ছা স্বরূপ একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সবাই সাদা ক্যাপ পরে সুশৃঙ্খলভাবে অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল রঙিন সাজে সজ্জিত ঘোড়ায় চড়ে নেতৃবৃন্দের অংশগ্রহণ, যা উৎসবে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।

বিজ্ঞাপন


রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও উপভোগ করেন এই রঙিন আয়োজনে। এতে ছিল লোকজ সংস্কৃতির প্রকাশ, সম্প্রীতির বার্তা ও নববর্ষের নতুন সূর্যকে বরণ করে নেওয়ার প্রাণখোলা অভিবাদন।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন প্রমাণ করে- সংগঠনের শক্তি তখনই প্রকাশ পায়, যখন তাতে থাকে ঐক্য, সংস্কৃতি ও জনগণের অংশগ্রহণ।

পড়ুন : কলমাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেটবিহীন ঈদ, প্রথমবারের মতো দায়িত্বশূণ্য প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন