০৯/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবিরকে দিনাজপুরে গ্রেপ্তার

গাইবান্ধা ( সদর) ২ আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত তিন মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন


দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন,গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলার সহ দুটি মামলা দায়ের করা হয়েছে । সেই মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির কে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সময় দিনাজপুরে আসবে। গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে হস্তান্তর করা হবে।

পড়ুন : দিনাজপুরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে চলছে ভাড়া বাণিজ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন