জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচবিবি থানা ও পৌর বিএনপি’র আয়োজনে একটি মিছিল রেলওয়ের পূর্ব পাশে বরগা হাটি থেকে বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারী চত্ত্বরে একটি প্রতিবাদ সভা করেন দলীয় বিভিন্ন নেতাকর্মীসহ বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের উপর হামলার প্রতিবাদ ও মূলহোতাদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সেইসাথে হামলাকারী আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন শামীমের অনুসারীরা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এঘটনায় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এজাহারনামীয় ৫জন ও অজ্ঞতনামা ০৪/০৫ জনের নাম উল্লেখ রয়েছে।
সেই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেলসহ ৫ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ০৪/০৫ জনের নাম রয়েছে।
মামলা বিশ্লেষণে দেখা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা নিকটতম রাজনৈতিক প্রতিদ্বন্দী হওয়ায় দীর্ঘদিন যাবত পূর্বশত্রুতা চলছিল ছাত্রনেতা শামীম হোসেনের সাথে। এমামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেলসহ ৫জনকে আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ০৪/০৫ জনের নাম রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) রাতে পাঁচবিবি পৌর সুপার মার্কেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেওয়ার সময় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় রুবেল হোসেন নামে এক ভাড়াটিয়া ক্লিলার আটক করে গণধোলাই দিয়েছে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আরও পাঁচজন পালিয়ে যায়।
পড়ুন : জয়পুরহাটে এজেন্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন


