যাত্রাপালা দেখে ফেরার পথে চাঁদপুরের মতলব উত্তরের গজরা ছৈয়ালকান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মেহেদী হাসান বাবু (২২) নিহত হয়েছেন। এ সময় তার সাথে মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ আলমগীর হোসেন (৩৫) মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১২টায় গজরা বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মেহেদী হাসান বাবু মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার আদরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপরজন আলমগীর হোসেন একই আদরভিটি গ্রামের হান্নান সরকারের ছেলে।
এ বিষয়ে মতলব উত্তর থানার এস আই খোরশেদ জানান, গজরা বাজারের যাত্রাপালা কাজল রেখা দেখে বাড়ীতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটান তারা। যদিও প্রথমে আহত অবস্থায় তাৎক্ষণিক তদের দুজনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকাতে প্রেরণ করেন। পরে ঢাকা নেওয়ার পথে মেহেদী হাসান বাবু মৃত্যুবরন করেন।
এসআই খোরশেদ আরও জানান, ছেলেগুলো তীব্রগতিতে মোটরসাইকেল চালানোতে তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমরা আমাদের ডিউটি পালনকালে তাদের দেখতে পেয়ে হাসপাতালে উদ্ধার করে চিকিৎসার জন্য নেই। আহত আলমগীরের অবস্থাও ভালো না।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

