০২/০৩/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের নাটকের দৌড়ে এগিয়ে আছে যারা

টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে নাটক প্রচারিত হয়েছে অনেক কম। প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, গেল কয়েক বছরের তুলনায় এবার অর্ধেকে নেমে এসেছে নাটকের এ সংখ্যা। এবার পারিবারিক গল্পের নাটক অল্পসংখ্যক তৈরি হলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে ছিল।

ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখছেন ঈদের নাটক। ঈদের আগে থেকে প্রচারে আসা শুরু হলেও তার রেশ এখনো রয়ে গেছে।

ঈদের জন্য তৈরি নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম দিকে ‘মেঘবালিকা’। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। মুক্তির ১০ দিনে এ নাটকের ভিউ কোটি ছাড়িয়েছে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নাজনীন নীহা।

বিজ্ঞাপন


প্রচারের পর থেকেই আলোচনায় পারিবারিক গল্পের নাটক তোমাদের গল্প। গল্প, অভিনয়শিল্পী ও নির্মাতার প্রশংসা করেছেন মন্তব্যকারীরা। কিছু কিছু সিনেমা দেখে দর্শকদের মাঝেমধ্যে চোখে পানি আসে, কিন্তু তোমাদের গল্প নাটকটি দেখে চোখে পানি ধরে রাখা অনেক কষ্ট হবে এমনটি জানালেন দর্শকেরা! ৩৪ হাজারের বেশি মন্তব্য এসেছে মন্তব্যের ঘরে।

মোস্তফা কামাল রাজ পরিচালিত তোমাদের গল্প নাটকে ৫ প্রজন্মের অভিনয়শিল্পী অভিনয় করেছেন। একেবারে তরুণ প্রজন্মের তটিনী থেকে শুরু করে ৮২ বছর বয়সী দিলারা জামানও আছেন। নাটকে যৌথ পরিবারের মধ্যে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে।

মানুষ কী বলবে আলোচনায় রয়েছে। বাবার চরিত্র হৃদয় ছুঁয়ে গেছে দর্শকদের।একদিকে দায়িত্বশীলতা, অন্যদিকে অগাধ ভালোবাসা আর মমতার নিপুণ প্রকাশ। এমন অভিনয় সত্যিই ভুলে যাওয়ার মতো না। বাবার চরিত্রে এত প্রাণ ছিল যে দর্শকের চোখে জল এসেছে অনেক মুহূর্তে। আশিকুর রহমান পরিচালিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, খায়রুল বাসার, কেয়া পায়েলসহ অনেকেই।

পারিবারিক গল্পের নাটক একান্নবর্তীও ছিল আলোচনায়। চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন, সবার অভিনয়ের মুনশিয়ানায় নাটকটি বানিয়ে আলোচনায় পরিচালক মহিন খানও।

ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে প্রেমের ও ভিন্ন রকম গল্পের কয়েকটি নাটক। এসব নাটকের মধ্যে আছে লাভ মি মোর, জোভান ও তটিনী অভিনীত হৃদয়ের এক কোণে, মুশফিক ফারহান ও আইশা খান অভিনীত নজর বেশ প্রশংসিত হয়েছে।

শহর কিংবা গ্রাম—আমরা সবাই পরিবার ছাড়া ভাবতে পারি না। ঈদ কিংবা অন্য উৎসবে কত কষ্ট করে পরিবারের টানে শহর ছাড়ে। কেউ বিদেশ থেকে দেশে পরিবারের কাছে আসে। শিকড়ের টান বলে কথা। ঠিকঠাক গল্প বলা যেতে পারলে পারিবারিক গল্প কিংবা সম্পর্কের গল্পগুলো ব্যর্থ হয় না। মানুষকে এসব গল্প স্পর্শ করবেই। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে পারিবারিক আবেগ খুব মারাত্মকভাবে মানুষের হৃদয়কে নাড়ায়। নাটক বা সিনেমায় যদি পারিবারিক ব্যাপারটা ঠিকঠাকভাবে আনা যায়, সেটা মনে লাগবেই।

পড়ুন : ঢালিউডে প্রভাব বাড়ছে কলকাতার নায়িকাদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন