২৭/০২/২০২৬, ১৭:২১ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে আয়নালের নিজ শোবার ঘরের মেঝেতে লাশটি দেখতে পায়। এ সময় দরজা খোলা ছিলো। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আয়নাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া কালিরঘুন গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে। সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন।

বিজ্ঞাপন


উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল জানান, গত বুধবার থেকে আয়নাল হকের খোঁজ ছিলো না। শনিবার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷


প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, গত ৭ মাস ধরে স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিলো এবং তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ও মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আছে। বাড়িতে আয়নাল ছাড়া আর কেউ থাকতো না৷


বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ মৃত্যু স্ট্রোকজনিত বলে ধারণা করা যাচ্ছে। তবে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাততঃ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পড়ুন: নাটোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক

দেখুন: কথা না শোনায় রিক্সা চালকের সঙ্গে পুলিশের এ কেমন আচরণ? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন