বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহর শৈলকুপায় কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এ সময় ৫টি বাড়িঘর ভাঙচুর, গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে সামাজিক দুই দল আবু তালেবের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দবিরের সমর্থকরা।

জানা যায়, সকালে আনিপুর গ্রামে ক্ষেতে পানি দেওয়ার সময় দবিরের সমর্থক রাফিজের সঙ্গে কথা কাটাকাটি হয় আবু তালেবের সমর্থক আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লাল্টু, দবির, রাফিজ ও মানিকের বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন


হামলাকারীরা বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের টিন, দরজা জানালা ভাঙে। এসময় বেশ কিছু জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনাই দবির, লাল্টু, মানিক, বাপ্পি, রাফিজ, রফিক, আতিকুল সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি।

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন