বিজ্ঞাপন

চাঁদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে দলের আঞ্চলিক কার্যালয়টি দখল করে নেয় স্থানীয় বিএনপি। বিষয়টি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে তিনি নেতৃবৃন্দকে নির্দেশ করেন অতি শীঘ্রই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঐ কার্যালয়টির দখলদারিত্ব ছেড়ে দেওয়ার জন্য।

তার নির্দেশে সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঐ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করে দেন তারা।

লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। বিএনপির নীতি ও আদর্শের বাহিরে গিয়ে অন্য কারো অফিস বা জায়গা দখল করে দলের কার্যালয় প্রতিষ্ঠা করা হবে না। তারা নিজ উদ্যোগে পরবর্তী সময়ে সুজাতপুর বাজারে নতুন করে বিএনপির কার্যালয় করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের বাংলাবাজারে দোকান ভাঙচুরের ঘটনায় বিএনপিকে জড়ানোয় ভুল স্বীকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন