১০/০২/২০২৬, ১৯:২৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় এসএসসি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় কিশোরীর আত্মহত্যা

ভোলায় এসএসসি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মালিহা আফরিন সিমি (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৩ এপ্রিল) রাতে চিরকুট লিখে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজির মেয়ে এবং ভোলা শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, গণিত ও আইসিটি পরীক্ষায় খারাপ করায় মানসিকভাবে ভেঙে পড়ে সিমি। চিরকুটে সে লিখে যায়, সে সমাজ ও পরিবারের মুখোমুখি হতে পারবে না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সিমির। কিন্তু আগের পরীক্ষাগুলোর ফল নিয়ে উৎকণ্ঠিত ছিল সে। বুধবার রাতে নিজের রুমে দরজা বন্ধ করে দেয় সিমি। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তার মা আকলিমা বেগম দরজায় ডাকাডাকি করেন। দরজা না খোলায় ভেঙে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

এ বিষয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, রাতেই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমাণ মিলেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক, ৬ শিক্ষককে অব্যাহতি ও ৪ শিক্ষার্থী বহিস্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন