০২/০৩/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় ঝড়-শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি, বিধ্বস্ত বাড়ি-ঘর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি ও বাড়ি-ঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) উপজেলা কৃষি ফসলের ক্ষতি নিরূপনে কাজ করছে। এরআগে গত শুক্রবার দিনগত রাতে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টির শুরু হয়।

স্থানীয় কৃষকরা জানান, উপজেলায় কাঁচা-পাকা অবস্থায় থাকা বোরো ধান জমিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ধানের শীষ ভেঙে পড়ায় কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। বিশেষ করে উপজেলার লেংগুরা, চেংনী, গোড়াগাঁও, চৈতানগর, খারনৈ, বিশ্বনাথপুর,সেনপাড়া, বামনগাঁও, বাউশাম,উত্তর রানিগাও, গোবিন্দপুর, সুন্দরীঘাট, রামপুরসহ প্রায় ২৩টি গ্রামের তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি কাঁচাঘর ও টিনের চাল উড়ে গিয়ে ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে এক হাজার ১৮০ হেক্টর বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপানে মাঠ পর্যায়ে কাজ উপজেলা কৃষি অফিসের লোকজন। খুব দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।

পড়ুন: নেত্রকোনায় স্ত্রী’র নয়া স্বামীর বাড়িতে ৪ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন