০১/০৩/২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দামুড়হুদায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেল, ফলের দোকান, ওষুধের দোকান, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ত্রুটি সংশোধনের জন্য আগামীকাল (২৮ এপ্রিল) পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন