বিজ্ঞাপন

মায়ের শোক কাটতে না কাটতেই নেত্রকোনায় বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে কওমী মাদরাসার এক শিক্ষক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কলমাকান্দার খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দিদারুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন।

খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।

নিহত দিদারুল ইসলামের বাল্য বন্ধু ও প্রতিবেশি নাঈম আহমেদ তার ফেসবুক পোষ্টে লিখেন, এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। কিছু দিন আগে দিদারুলের মা মারা যায়। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতের পরিবার। এমন দুর্ঘটনা সত্যিই কষ্ঠের।

পড়ুন: পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশের

দেখুন: শোক দিবস: টুঙ্গিপাড়া, ধানমন্ডি ও বনানীতে শ্রদ্ধা নিবেদন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন