” দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।
সোমবার সকাল ৯ টায় দিবসটি পালন উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে গিয়ে শেষ হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাগ এইড কমিটি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান।
সভায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নওরীন করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্পেশাল জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের চীফ মোঃ ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরীফ মন্ডল, পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জিপি আব্দুল্লাহ ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
এসময় সহকারী বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ ও অন্যান্য আইনজীবীবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন
দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ
ইম/


