বিজ্ঞাপন

ভয়ের প্রতীক নয়, আস্থার বাহিনী হোক পুলিশ: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলে দেশের পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবৈধ ও অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বারবার জনরোষের মুখোমুখি হয়েছে এবং অনেক সৎ সদস্যকে এর মূল্য দিতে হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। আজ আমাদের লক্ষ্য হচ্ছে সেই আস্থার জায়গায় ফিরে যাওয়া, যেখানে পুলিশ মানুষের নিরাপত্তার প্রতীক হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল ভঙ্গুর, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব ছিল ব্যাপক। সরকারের জরুরি হস্তক্ষেপ ও সংস্কারমূলক পদক্ষেপের ফলে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি পুলিশ সদস্যদের প্রথম সশস্ত্র প্রতিরোধের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ইতিহাসে এটি এক গৌরবময় অধ্যায়। শহিদ পুলিশ সদস্যদের প্রতি আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই।’

আইনশৃঙ্খলা বাহিনীর পুনর্গঠনের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা হ্রাস, অপরাধ দমনে বিশেষ অভিযান, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়ন এবং বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে নানা প্রণোদনা চালু করা হয়েছে।’

পড়ুন:পুলিশ কোনো দল বা গোষ্ঠীর নয়, সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না পুলিশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন